নাকের পলিপের চিকিৎসা কী? ডা. হুমায়ুন কবীর হিমু
নাকের পলিপের চিকিৎসা কী? ডা. হুমায়ুন কবীর হিমু পলিপ হলে অনেক সময় অস্ত্রোপচার করতে হয়। ছবি : সংগৃহীত চিকিৎসক হিসেবে রোগী দেখতে গিয়ে নাক, কান ও গলার বিশেষজ্ঞরা প্রায়ই নাকে পলিপের রোগী দেখতে পান। সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে নাকের দুদিকে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাকের একপাশে সাদা বা ধূসর বর্ণের পিণ্ড আঙুর ফলের মতো ঝুলতে থাকে। একেই বলে নাকের পলিপ। এ ক্ষেত্রে নাকের মিউকাস গ্রন্থি বড় হয়ে থলির আকার ধারণ করে। পলিপ নাকের আশপাশের সাইনাস বা বায়ুথলি থেকে উৎপন্ন হয়। পলিপের কারণে রোগীর নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে ক্রমাগত পানি ঝরতে থাকে, ঘ্রাণশক্তি কমে যায়, কারো কারো ঘুমের মধ্যে নাক ডাকার শব্দ হতে পারে, চোখের আশপাশে ব্যথা ও মাথাব্যথা হতে পারে। আবার দীর্ঘদিন পলিপ থাকার কারণে সাইনাসে প্রদাহ হতে পারে, রোগী কানে কম শোনে বা কান বন্ধ হওয়ার মতো মনে হতে পারে। রোগীর পলিপ নির্ণয় করা বেশ সহজ। নাকের সামনের দিক থেকে আলো ফেলে বা মুখ হাঁ করে নাকের ভেতরের দিক থেকে পেছনে আয়না দিয়ে দেখলে পলিপ দেখা যায়। কোনো কোনো সময় পলিপ ছোট হলে সাইনাস এন্ডোসকপি করার প্রয়োজন পড়তে পারে। বাচ্চাদের নাকের ভেতরের হাড় ...